1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়ায় শ্রমিকনেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা - Gangchil TV
November 23, 2026, 11:56 am

নওয়াপাড়ায় শ্রমিকনেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

শেখ আলী আকবার, নিজস্ব সংবাদদাতা।
  • আপডেটের সময়: Monday, November 23, 2026
  • 16 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় শ্রমিকনেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

 

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া।

 

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ জাহাজী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম (বাহার)।

 

স্মরণসভায় শ্রমিকনেতা দিদারুল হকের শ্রমিক আন্দোলনে অবদান ও স্মৃতি তুলে ধরা হয়। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

 

সভা থেকে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু এবং নৌযান শ্রমিকদের জীবিকার স্বার্থে বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবি জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর