অভয়নগর (যশোর) প্রতিনিধি
ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে অভয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, এস এম আবিদ হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সিনিয়র সহ সভাপতি মোজাফ্ফর আহমেদ, সহ সভাপতি এস এম খায়রুল বাসার, দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নির্বাহী সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য আখতারুজ্জামান, রবিউল ইসলাম বিশ্বাস, জসীম উদ্দীন বাচ্চু, আনিসুর রহমান ফারাজী, তাওহীদ হাসান উসামা, রাজয় রাব্বি, গাজী আব্দুল হোসেন, নাসিরুজ্জামান হৃদয়, আলী আকবর সম্রাট প্রমূখ।