মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তাদের দুজন কে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নড়াইল সদর থানার তালতলা গ্রামের মৃত হেমায়েত আলীর ছেলে সৈয়দ উজির আলী (৪৩) এবং একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে মোঃ মাসুম বিল্লাহ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই সুজিত সরকার ও এএসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এ সময় গোপালপুর গ্রামের একটি বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।