1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষসেরা কৌতুক অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন মোঃ ইকবাল হোসেন - Gangchil TV
August 9, 2026, 6:26 pm

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষসেরা কৌতুক অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন মোঃ ইকবাল হোসেন

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, August 9, 2026
  • 22 সময় দেখুন

সাতক্ষীরা প্রতিনিধি :

অভিনয়, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে এবার বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষসেরা কৌতুক অভিনেতা অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছেন সাতক্ষীরার ক্রীড়া সংগঠক, ক্রীড়া ধারাভাষ্যকার, ফুটবল কোচ ও অভিনয়শিল্পী মোঃ ইকবাল হোসেন।
গত ৭ আগস্ট বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিল্পীদের চমকে দিয়ে প্রধান অতিথির হাত থেকে বর্ষসেরা কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করেন মোঃ ইকবাল হোসেন।


মোঃ ইকবাল হোসেন একাধারে একজন অভিনয়শিল্পী, ক্রীড়া সংগঠক, ক্রীড়া ধারাভাষ্যকার, ফুটবল কোচ, সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা রয়েছে। বিশেষ করে ফুটবল মাঠে ধারাভাষ্যকার ও সংগঠক হিসেবে তিনি সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ।
অভিনয় জগতেও তার পথচলা দীর্ঘদিনের। সাংবাদিক সোহাগ হোসেনের হাত ধরে টেলিভিশন অভিনয়ে তার যাত্রা শুরু হয়। এর প্রায় এক বছর পর স্বনামধন্য টিভি নাট্য পরিচালক মূছা করিমের পরিচালনায় টিভি নাটকে অভিনয়ের সুযোগ পান তিনি। এরপর থেকে অভিনয়ের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন।
পুরস্কার প্রাপ্তির পর মোঃ ইকবাল হোসেন বলেন, এই সম্মাননা তার দীর্ঘদিনের কাজের প্রতি স্বীকৃতি। তিনি বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অ্যাওয়ার্ড তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও বর্তমান সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সভাপতি কৃষিবিদ জিয়াউল হক জিয়া এবং স্বনামধন্য টিভি নাট্য পরিচালক মূছা করিমসহ সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা।
ক্রীড়া ও সংস্কৃতির মেলবন্ধনে নিজেকে দীর্ঘদিন ধরে এগিয়ে নেওয়া মোঃ ইকবাল হোসেনের এই অর্জনকে সাতক্ষীরার সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের জন্যও একটি গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিনয়, ধারাভাষ্য, ফুটবল সংগঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার বহুমুখী অবদান তাকে ইতোমধ্যে একটি পরিচিত ও প্রশংসিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর