1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ভণ্ডামি  কলমে-কৃতদাস  - Gangchil TV
August 2, 2026, 11:06 pm

ভণ্ডামি  কলমে-কৃতদাস 

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, August 2, 2026
  • 57 সময় দেখুন

ভণ্ডামি

কলমে-কৃতদাস

 

আমি নিজের সাথে কথা বলি আর নীতির থালা ফুটো করি-

তোর সমাজপতির মাথায় ঢালি খালি করি মোর তেলের হাড়ি,

মুচকি হাসি বসে বসে, যা ইচ্ছে তাই আমি করি মানবতার ধার ধারি-না আমার হাতেই হলে খুশি দূর্ণীতির ঐ হাতে খড়ি!

আমি হুদাই মারি কিল ঘুষি মোর সামনে যতো মদন পুষি-

দেশ চলে যাক রসাতলে এটাই আমি ভাবি বসে,

তবু সুশীল সমাজ কানেধরে আমার কথায় ওঠে বসে।

আমি হবোই হবে মন্ত্রী মশাই-

বিলিয়ে দেবো মানব সেবায় আমার যতো জ্ঞান,

স্বপ্ন দেখি যুবসমাজ অন্ধ হয়ে চাটবে আমার ঠ্যাং।

বিরাট মঞ্চে ভাষণ দেবো গরীব দুখীর সঙ্গী হবো করবো কতো পন,

সকল মানুষ আমার জন্য বাজি ধরবে জান।

তবে ভোটের আগে আমায় দেখে ভাবছো যতো বোকা, মোটেও নয় তেমনি আমি সবাই খাবে ধোঁকা!

আরে-আরে-

ভাবছো কেন অযথা সব দুশ্চিন্তা মাথায় নিয়ে,

কথা দিলাম তোমার জন্য রেশন কার্ড আর ত্রাণের বস্তা যাবো দিয়ে।

তবে অসহায় দুখী মানুষ আমার চোখের আগুন জ্বালাই দ্বিগুণ!

সহ্য হয়-না দেখলে ওদের নষ্ট করে নিয়ম নীতি।

জনসভায় ডেকে একদিন তিথি লগ্ন বুঝে, ফাটিয়ে দিলাম একটি বোমা এক ভাড়াটে খুঁজে।

কিছু টাকা ধরিয়ে দিলে সব ঝামেলা শেষ-

বিরোধী দলের নেতার কাঁধে ঝুলিয়ে দিলাম দায়, বাহ্ বুদ্ধি আমার বেশ।

নিজেই মারি মানুষ আমি নিজেই করি মিছিল, দলের জন্য ত্যাগী নেতা স্বার্থ হলো হাসিল।

আমার মতোন দেশপ্রেমিকের জনসভায় বোমা?

এক ধাক্কাই জনপ্রিয়তা বড়লো কতো দাদা-

এই সমাজে নেতাই মানুষ আমজনতা গাধা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর