1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালির মৃত্যু - Gangchil TV
August 5, 2026, 10:32 pm

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালির মৃত্যু

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, August 5, 2026
  • 41 সময় দেখুন

 

 

যশোর প্রতিনিধি:

 

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন আন্দোলনের আজীবন সংগ্রামী নেতা রণজিৎ বাওয়ালি আর নেই। বুধবার (৫ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে যশোরের ডুমুরতলায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

রণজিৎ বাওয়ালি দীর্ঘদিন ধরে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলনের অন্যতম অগ্রণী সংগঠক হিসেবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে ভবদহবাসীর অধিকার আদায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

 

তাঁর মৃত্যুতে ভবদহ অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

 

স্থানীয়দের মতে, ভবদহের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রণজিৎ বাওয়ালির অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর