1. gangchiltvip@gmail.com : admin :
মহান শ্রমিক দিবস উপলক্ষে অভয়নগরে শ্রমজীবী সমন্বয় পরিষদের আলোচনা সভা ও র‍্যালি - Gangchil TV
May 4, 2026, 11:53 am

মহান শ্রমিক দিবস উপলক্ষে অভয়নগরে শ্রমজীবী সমন্বয় পরিষদের আলোচনা সভা ও র‍্যালি

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, May 2, 2026
  • 39 সময় দেখুন

ডেস্ক রিপোর্টঃ

মহান শ্রমিক দিবস উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শুক্রবার (০১ মে) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এ উপলক্ষে এক বিশাল আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন রবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোল্যা হাবিবুর রহমান (হাবিব)।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গনি সরদার এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন।

 

এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাঘা, যশোর জেলা ট্রাক-ট্রাক্টর, ট্রাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মোল্লা, নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীনসহ অন্যান্য শ্রমিক নেতারা।

 

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আবুল কালাম আকন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন ভীম চন্দ্র হালদার।

 

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের আগামী তিন বছরের জন্য ৯৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে মোঃ রবিউল হোসেন রবি সভাপতি, রফিকুল ইসলাম বাঘা সাধারণ সম্পাদক এবং নাজিম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর