1. gangchiltvip@gmail.com : admin :
রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী আজ: খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে বর্ণাঢ্য আয়োজন - Gangchil TV
May 8, 2026, 1:15 pm

রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী আজ: খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে বর্ণাঢ্য আয়োজন

Reporter name :
  • আপডেটের সময়: Friday, May 8, 2026
  • 28 সময় দেখুন

 

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা |

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত খুলনার ফুলতলার দক্ষিণডিহি এবং রূপসার পিঠাভোগে আজ শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদগণ অংশগ্রহণ করছেন।

**দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সের আয়োজন:**

ফুলতলার দক্ষিণডিহিতে বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। এবারের জন্মজয়ন্তীর মূল প্রতিপাদ্য ও আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী **জনাব মোঃ আসাদুজ্জামান এমপি**। খুলনা জেলা প্রশাসক **মিজ হুরে জান্নাতের** সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এমপি, জাতীয় সংসদের হুইপ জনাব রকিবুল ইসলাম এমপি এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে আলোচনা করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।

**পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালার আয়োজন:**

একই দিনে রূপসার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) **মিজ সিফাত মেহনাজ**। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার মিজ সানজিদা রিক্তা এবং স্মারক আলোচনা করবেন বিশিষ্ট গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান।

**সাংস্কৃতিক অনুষ্ঠান:**

উভয় ভেন্যুতেই আলোচনা সভা শেষে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যনাট্যের মাধ্যমে কবির কালজয়ী সৃষ্টিকে স্মরণ করবেন ভক্ত ও অনুরাগীরা।

দক্ষিণডিহি ও পিঠাভোগে কবির জন্মজয়ন্তী ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর