1. gangchiltvip@gmail.com : admin :
লোহাগড়ায় জেলেদের ৫ গরু হজম করলেন পার মল্লিকপুর গ্রামের মহব্বত। - Gangchil TV
April 24, 2026, 3:51 pm

লোহাগড়ায় জেলেদের ৫ গরু হজম করলেন পার মল্লিকপুর গ্রামের মহব্বত।

Reporter name :
  • আপডেটের সময়: Friday, April 24, 2026
  • 38 সময় দেখুন

 

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

 

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামের বাসিন্দাদের ৫ টি গরু হজম করে ফেলেছেন মহব্বত।

 

গত ১২ এপ্রিল লোহাগড়া মৎস্য অফিস কতৃক গরু বিতরনের অনিময় ও আত্মসাৎ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে মৎস্য অফিস সহ স্থানীয় লোকজন।

এতেকরে আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে গরু বিতরনের সুপ্ত রহস্য।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায় পারমল্লিকপুর গ্রামের মোঃ মহব্বত হোসেন (মহব) তিনি গরু বিতরনের প্রথম দিন নিজ এলাকার একটি ভ্যান নিয়ে ৩ টি গরু গ্রহণ করে ওই ভ্যানে করে নিয়ে হাটে বিক্রি করে।পরবর্তী দিন আরো ২ টি গরু নিয়ে হাটে বিক্রি করে দেন। মহব লোহাগড়ার গরু কান্ডে সর্বমোট ৬০গরুর থেকে ৫ টি গরু একাই হজম করলেন!!

 

কয়েকজন এলাকাবাসী জানায় মহব গরু বাবদ আমাদের নিকট থেকে ১০/১৫ হাজার টাকা নিয়ে ছিলেন। পরবর্তীতে চাপের মুখে টাকা ফেরত ও দেন।

 

গরু আত্মসাৎকারী মহবের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যাবহারিত ফোন নং (০১৯৩৯১০৬৫০৬) নম্বরে কল দিলে রিসিভ করেন নাই।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খানের মোবাইল ফোনে (০১৭১৫৮২১৮১৩) একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

 

এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের ধারনা দালাল চক্র ও কর্মকর্তা এমন ঘটনা ঘটিয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদে শাস্তি দাবী করছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর