1. gangchiltvip@gmail.com : admin :
লোহাগড়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার। - Gangchil TV
May 7, 2026, 8:28 pm

লোহাগড়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার।

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, May 7, 2026
  • 42 সময় দেখুন

 

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

 

 

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় একটি ফার্নিচারের দোকানে ডেকে নিয়ে পাঁচশত টাকার প্রলোভনে ১১ বছর বয়সি মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আকতার খানকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

 

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যাবসা করেন।

 

র‍্যাব জানায়, র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স এর নেতৃত্বে র‍্যাব-৬, সিপিসি-৩ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেলে লোহাগড়া থানায় দায়েরকৃত প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আকতার খানকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাইল গ্রামে তার মেয়ের বাড়িতে অবস্থানকালে গ্রেফতার করেন।

 

এরপর গ্রেফতারকৃত আসামিকে র‍্যাবের ভাটিয়াপাড়া ক্যাম্পে নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আসামিকে লোহাগড়া থানায় হস্তান্তর করেছেন বলে জানান র‍্যাব।

 

উল্লেখ্য, গত শনিবার (২ মে) পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় দুপুরের দিকে মানসিক প্রতিবন্ধী শিশুটিকে ফার্নিচার ব্যবসায়ী আকতার খান তাকে দোকানের ভেতর নিয়ে ৫ শত টাকা দেওয়ার প্রলোভনে জোর করে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আকতার খান পালিয়ে যান। এরপর গত সোমবার (৪ মে) সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর