1. gangchiltvip@gmail.com : admin :
সাতক্ষীরায় জুলাই ৬ শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দারুণ প্রত্যাবর্তনে সেমিফাইনালে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। - Gangchil TV
May 5, 2026, 2:57 pm

সাতক্ষীরায় জুলাই ৬ শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দারুণ প্রত্যাবর্তনে সেমিফাইনালে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।

সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন
  • আপডেটের সময়: Monday, January 12, 2026
  • 567 সময় দেখুন

সাতক্ষীরায় জুলাই ৬ শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দারুণ প্রত্যাবর্তনে সেমিফাইনালে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।

সাতক্ষীরার মুকুন্দপুরে অনুষ্ঠিত জুলাই ৬ শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-এর চতুর্থ খেলায় চমৎকার প্রত্যাবর্তনের মাধ্যমে জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠেছে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
ম্যাচের শুরুতেই মিঠাবাড়ি বহুমুখী সংঘ প্রথম গোল করে এগিয়ে যায় এবং প্রথমার্ধ শেষ হয় তাদের ১–০ লিডে। তবে দ্বিতীয়ার্ধে পুরো চিত্র বদলে দেয় রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
দ্বিতীয় অর্ধে রসুলপুর একের পর এক আক্রমণ চালিয়ে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দুর্দান্ত পারফরম্যান্সে তারা স্কোরলাইন দাঁড় করায় ২–১, যা শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকে।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে উল্লাসে ফেটে পড়ে রসুলপুরের সমর্থকরা। এই জয়ের ফলে তারা নিশ্চিত করে টুর্নামেন্টের সেমিফাইনাল।
মুকুন্দপুর জুলাই ৬ শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আয়োজক কমিটির মতে, সামনের ম্যাচগুলো আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন
মোঃ ইকবাল হোসেন ও নাফিজ,সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন এ কে আজাদ কানন আসাদুর রহমান, ও রাকিব হাসান, সদস্য রেফারি অ্যাসোসিয়েশন সাতক্ষীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর