1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি উপজেলা - Gangchil TV
October 9, 2026, 10:45 pm

শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি উপজেলা

Reporter name :
  • আপডেটের সময়: Monday, August 24, 2026
  • 196 সময় দেখুন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্যামনগর উপজেলাকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে আশাশুনি উপজেলা ফুটবল দল।

রোববার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলে সমতা থাকে। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স করে শ্যামনগরকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আশাশুনি।
বিশেষ করে টাইব্রেকারে আশাশুনি উপজেলা দলের গোলরক্ষক শান্ত গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। অসাধারণ গোলকিপিংয়ের স্বীকৃতি হিসেবে তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের গ্যালারি ছিল পরিপূর্ণ। দুই দলের হয়ে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। চমৎকার আয়োজন ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে ম্যাচটি পরিণত হয় ফুটবলের এক জমজমাট লড়াইয়ে।
খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীরা সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। তাদের মতে, সাতক্ষীরা ক্রীড়া প্রতিভার উর্বর ভূমি। এ জেলা থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন এবং ভবিষ্যতেও বিশ্বমানের খেলোয়াড় তৈরির সম্ভাবনা রয়েছে। কিন্তু জেলার স্টেডিয়ামের বর্তমান অবস্থা নাজুক। তাই আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ স্টেডিয়াম নির্মাণ ও বর্তমান স্টেডিয়ামের উন্নয়নে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
ম্যাচ পরিচালনায় ছিলেন নাসির উদ্দিন, আবু ওয়াহেদ বাবলু ও ওয়াসিউদ্দিন খান পিপুল। ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হুদা।
খেলার ধারাভাষ্য প্রদান করেন আলী নকী, সরদার নাঈম ইসলাম, সবুজ ও মনির আহমেদ—সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের ধারাভাষ্যকাররা।
পুরো ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হয়

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর