স্টাফ রিপোর্টার (যশোর)।
অভয়নগওে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে অভয়নগর স্পোর্টস ক্লাবের উদ্দ্যোগে উপজেলার ভৈরবনদে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতায় ৮ টি নৌকা অংশ গ্রহণ করে।
বাইচ উপলক্ষ্যে সকাল থেকে ভৈরব নদের দুই তীর ছিল হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতি। বিকাল ৩ টায় তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত ৪ কিলোমিটার এ বাইচ অনুষ্ঠিত হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ৮টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ করে।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার ‘জয় মা কালী’ নৌকা প্রথম স্থান অধিকার করে। একই উপজেলার ‘মোবাইল বাচারী’ নৌকা দ্বিতীয় স্থান লাভ করে। তৃতীয় স্থান লাভ করেছে মাগুরা জেলার ‘টাইগার’ নৌকা।
এ উপলক্ষ্যে নওয়াপাড়া ফেরিঘাটে এক পুরস্কার বিতরণী সভা আয়োজন করা হয়। মোল্যা মো: আশিকুজ্জামানের সভাপতিত্বে সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের অভয়নগর উপজেলার সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান ও উপজেলা আমির সরদার শরীফ হোসেন। সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন মোঃ আমানউল্লাহ