1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে তালতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমানের দাফন সম্পন্ন  - Gangchil TV
August 14, 2026, 9:23 pm

অভয়নগরে তালতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমানের দাফন সম্পন্ন 

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, May 6, 2026
  • 306 সময় দেখুন

 

স্টাফ রিপোর্টার :

যশোরের অভয়নগর উপজেলার তালতলা বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী লুৎফর রহমান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম লুৎফর রহমান উপজেলার একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, তিন কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাজার আগে তার বড় ছেলে রাকিব হাসান পিতার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। পরে জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর