1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে ১২টি ককটেলসহ সন্ত্রাসী আটক - Gangchil TV
March 10, 2026, 12:06 pm

অভয়নগরে ১২টি ককটেলসহ সন্ত্রাসী আটক

Reporter name :
  • আপডেটের সময়: Monday, March 9, 2026
  • 255 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬।

 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সুলতান গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নাউলি গ্রামের গাফফার গাজীর ছেলে।

 

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃত সুলতান গাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়।

 

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ককটেল বর্তমানে র‌্যাব-৬ এর হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর