পোস্টে নাসীরুদ্দিন লিখেন, ‘হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের হয়ে ভোটযুদ্ধে লড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী।
একই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস থাকায় নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। ভোটে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষমেষ জয় পায় ধানের শীষ প্রতীক।