1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
মণিরামপুরে বিএনপি নেতা মফিজুর রহমানের সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া - Gangchil TV
September 20, 2026, 11:50 am

মণিরামপুরে বিএনপি নেতা মফিজুর রহমানের সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া

Reporter name :
  • আপডেটের সময়: Friday, February 6, 2026
  • 544 সময় দেখুন

 

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। মাঝেমধ্যে কিছুটা সুস্থতা অনুভব করলেও বুধবার হঠাৎ তার বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে তাৎক্ষণিকভাবে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সহযোগী অধ্যাপক ডা. আব্দুল মোমেনের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা গ্রহণ করবেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

 

এদিকে অসুস্থ মফিজুর রহমানের দ্রুত রোগমুক্তি কামনায় শুক্রবার জুম্মা’র নামাজের পর মণিরামপুর কেন্দ্রীয় মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 

মফিজুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মাসুদ পারভেজ রুবেল বলেন, আমার পিতার সুস্থতার জন্য বিএনপি নেতা-কর্মীসহ মণিরামপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর