1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা - Gangchil TV
September 21, 2026, 11:02 am

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, August 5, 2026
  • 144 সময় দেখুন

সাতক্ষীরা প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারাদেশের মতো সাতক্ষীরার শ্যামনগরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা মাইক্রোস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো নেতা-কর্মী, ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এর তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ গণমিছিল ও আলোচনা সভায় অংশগ্রহণকারীদের উপস্থিতি শ্যামনগরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর