ডেস্ক রিপোর্টঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার কাপাসহাটি,এলাকা থেকে আবির নামে এক ধর্ষককে আটক করেছে থানা পুলিশ।
আজ সকাল সোয়া সাতটায় ভিকটিম তার পিতার বসতবাড়ির শয়ন কক্ষে অবস্থানকালে, আসামি আবির হোসেন (১৫), পিতা-আলী হোসেন,কে আটক করে।
শয়ন কক্ষে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছায় বিরুদ্ধে ঘরের মধ্যে খাটের উপরে ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ভিকটিম এর মুখ চেপে ধরে ভিকটিমকে ধর্ষণ করে।
তাৎক্ষণিক ভিকটিম ডাক চিৎকার দিলে তার পিতা-মাতা পার্শ্ববর্তী ঘর থেকে উঠে এসে ভিকটিমকে উদ্ধার করে এবং বিবাদীকে আটকে রেখে ৯৯৯ এ কল দেয়।
অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীকে পুলিশের হেফাজতে গ্রহণ করে এবং ভিকটিমকে তার পিতা-মাতা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ভিকটিম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ধৃত আসামী অভয়নগর থানা হেফাজতে আছে।
ধৃত আসামি জানায় গত ১/২ মাস পূর্বে উক্ত বিবাদী ভিকটিমকে উত্যক্ত করার জন্য ভিকটিমের পিতা বিবাদীকে মারধর করেছিল। তারই পরিপ্রেক্ষিতে বিবাদী উক্ত ঘটনা ঘটিয়েছে মর্মে জানায়।