1. gangchiltvip@gmail.com : admin :
কী আছে অভয়নগরের সিদ্দিপাশা ভূমি অফিসের সিন্দুকে - Gangchil TV
June 21, 2026, 9:14 pm

কী আছে অভয়নগরের সিদ্দিপাশা ভূমি অফিসের সিন্দুকে

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, January 14, 2026
  • 507 সময় দেখুন

প্রায় দুই শতাব্দী পুরনো দুইটি লোহার সিন্দুক।

নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর (যশোর)॥

ভয়নগর উপজেলার সিদ্দিপাশা ভূমি অফিসের পরিত্যক্ত একটি কক্ষে রয়েছে একজন জমিদারদের প্রায় দুই শতাব্দী পুরনো দুইটি লোহার সিন্দুক। অযন্ত-অবহেলায় পড়ে রয়েছে সিন্দুক দুটি। মুখ বন্ধ এ সিন্দুকের ভেতর কী রয়েছে সঠিকভাবে কেউ তা বলতে পারেনা।

 

মাটির সংস্পর্শে হারিয়ে যাচ্ছে সিন্দুকের জৌলুস। অনেকে সিন্দুক দেখতে দূর -দূরান্ত থেকে যান সেখানে।

 

স্থানীয়রা জানান, জমিদারা তাদের আমলে খাজনার হিসাব, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও রাজস্ব সংক্রান্ত নথি ও আদায়কৃত অর্থ সংরক্ষণ করতেন এই সিন্দুক দুটিতে। তখন সিদ্দিপাশা অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই এলাকা। সময়ের সাথে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হলেও এই দুটি সিন্দুক অতীত ঐতিহ্য ধারণ করছে।

 

সিদ্দিপাশা গ্রামের আব্দুর রহিম বলেন, আগামী প্রজন্মের জন্যে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সিন্দুক দুটি সংরক্ষণ করা দরকার।

 

অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু বলেন, আমি ইতোমধ্যে বিষয়টি জেনেছি। সিন্ধুক দুটি সংরক্ষণের জন্যে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর