1. gangchiltvip@gmail.com : admin :
চাঁদাবাজদের রুখে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ — এমপি গোলাম রসুল - Gangchil TV
February 26, 2026, 10:44 pm

চাঁদাবাজদের রুখে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ — এমপি গোলাম রসুল

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, February 26, 2026
  • 41 সময় দেখুন

চাঁদাবাজদের রুখে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ — এমপি গোলাম রসুল

 

ডেস্ক রিপোর্টঃ

 

চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

 

বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়ক এলাকার নওয়াপাড়া হাইওয়ে থানা সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। এসময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সড়ক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

 

পরে তিনি পায়ে হেঁটে বিভিন্ন স্থান পরিদর্শন শেষে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

 

এ সময় এমপি গোলাম রসুল বলেন, চাঁদাবাজি ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর