1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
নড়াইলে আওয়ামীলীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। - Gangchil TV
August 6, 2026, 5:12 am

নড়াইলে আওয়ামীলীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, February 21, 2026
  • 445 সময় দেখুন

 

 

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

 

 

দীর্ঘ ১৮ মাস পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগ ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের আঞ্চলিক কার্যালয় খুলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসতে বাংলাদেশে আসতে এই স্লোগান দিয়ে আলিম কাদির নেতৃত্বে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মানিকগঞ্জ বাজারে আওয়ামী লীগের অফিসের সামনে এই ঘটনা ঘটে। এবং সেটা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে ।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে শামুকখোলা কাজীপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা আলিম কাজির নেতৃত্বে নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়,আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাঁসবে,শেখ হাসিনা সরকার বার বার দরকার।  এই স্লোগান দেয় তারা।

 

এঘটনায় আলিম কাজীর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিস খুলতেছে ও মিছিল দিচ্ছে তাই আমিও দিছি আমরা রাতের অন্ধকারে মুখ বেঁধে মিছিল দেই নাই দল করি তাই প্রকাশেই মিছিল দিয়েছি।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান বলেন,ঘটনাটি আমরা শুনছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর