1. gangchiltvip@gmail.com : admin :
চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার - Gangchil TV
March 13, 2026, 10:10 am

চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, March 11, 2026
  • 76 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

চেক ডিজঅনার মামলায় ইমরান ফকির (৪৩) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার সরখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।

গ্রেপ্তারকৃত ইমরান ফকির অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের ইসমাইল ফকিরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে সরখোলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আদালতের এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান ফকিরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা যুগ্ম দায়রা জজ ১ম আদালতে ২০২২ সালে ৫৭ লাখ ৪১ হাজার ৭২৪ টাকার একটি চেক ডিজঅনার মামলার দায়ের করেন অভয়নগর উপজেলার মহাকাল ঘোষপাড়া এলাকার আশিষ কুমার দাস। মামলার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পলাতক জীবনযাপন করছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ইমরান ফকিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫৭ লাখ ৪১ হাজার ৭২৪ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, “দীর্ঘ ১৫ মাস ধরে পলাতক থাকা চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি ইমরান ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর