1. gangchiltvip@gmail.com : admin :
জাতীয় পাট দিবেসে ৩ ক্যাটাগরির পুরস্কার পেল আকিজ জুট মিলস লিঃ - Gangchil TV
March 9, 2026, 6:48 am

জাতীয় পাট দিবেসে ৩ ক্যাটাগরির পুরস্কার পেল আকিজ জুট মিলস লিঃ

Reporter name :
  • আপডেটের সময়: Friday, March 6, 2026
  • 41 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

পাট খাতে বিশেষ অবদান রাখায় দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ জুট মিলস লিমিটেডকে ৩টি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে জাতীয় সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার তুলে দেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে আকিজ জুট মিলস লিমিটেডের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- সেরা পাট সুতা প্রস্তুতকারক, সেরা বৈচিত্র্যময় পাটজাত পণ্য প্রস্তুতকারক এবং সেরা পাট সুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আকিজ জুট মিলস লিঃ এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছে।

জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজতি অনুষ্ঠানে আকিজ জুট মিলস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন) জি মুরশিদ বাপ্পি মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মাননা পুরস্কার (ট্রফি) গ্রহণ করেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। আকিজ জুট মিলস লিমিটেড সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর