1. gangchiltvip@gmail.com : admin :
তেল নিয়ে ‘তেলেসমাতি’: অব্যবস্থাপনা ও দীর্ঘ লাইনে অভয়নগরে চরম ভোগান্তি - Gangchil TV
June 30, 2026, 4:20 am

তেল নিয়ে ‘তেলেসমাতি’: অব্যবস্থাপনা ও দীর্ঘ লাইনে অভয়নগরে চরম ভোগান্তি

Reporter name :
  • আপডেটের সময়: Friday, April 10, 2026
  • 191 সময় দেখুন

 

 

অভয়নগরে তেল বিতরণকে কেন্দ্র করে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অব্যবস্থাপনার পাশাপাশি দীর্ঘ লাইনের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কোথাও কোথাও জোরপূর্বক তেল নেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের ঘটনাও ঘটছে।

 

উপজেলার বিভিন্ন তেল পাম্পে কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো শৃঙ্খলা বা নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখা যাচ্ছে না। বিশেষ করে বহিরাগত মোটরসাইকেল চালকদের দৌরাত্ম্যে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তেল পাম্পগুলোতে দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে, যা জনদুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।

 

নিয়ম অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থা থাকার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পর্যাপ্ত নজরদারি ও তদারকির অভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর