1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়ায় সাংবাদিক আবুল বাশার কে ককটেল নিক্ষেপ - দোষীদের আটকে ৪৮ ঘন্টার আলটিমেটাম - Gangchil TV
June 29, 2026, 10:07 pm

নওয়াপাড়ায় সাংবাদিক আবুল বাশার কে ককটেল নিক্ষেপ – দোষীদের আটকে ৪৮ ঘন্টার আলটিমেটাম

Reporter name :
  • আপডেটের সময়: Monday, June 29, 2026
  • 37 সময় দেখুন

নওয়াপাড়ায় সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে নওয়াপাড়া প্রেসক্লাব–এ যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন–এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন ATN News–এর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক। সভায় বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিট প্রধান ও দৈনিক প্রভাতফেরী পত্রিকার নির্বাহী সম্পাদক হারুণ অর রশীদ, জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ডেপুটি ইউনিট প্রধান মোঃ কামরুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, তথ্যপ্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন, জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগরের নির্বাহী সদস্য শেখ আলী আকবার, সদস্য ইব্রাহিম হোসেন ইমরান, মিজানুর রহমান মিজান, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য মোঃ রবিউল ইসলাম, জসীমউদ্দিন বাচ্চুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আজ সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল নিক্ষেপ করা হয়েছে। আজ যদি বাশারের ওপর হামলা হয়, আগামীকাল আমার বা আপনার ওপর হবে না—এমন কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা জোর দাবি জানাচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

 

সভায় বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর