1. gangchiltvip@gmail.com : admin :
বাঘারপাড়ায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ - Gangchil TV
February 27, 2026, 10:48 pm

বাঘারপাড়ায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

Reporter name :
  • আপডেটের সময়: Friday, February 27, 2026
  • 30 সময় দেখুন

 

 

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়ায় দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল খান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ দুইজন। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কদমতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক রুহুল খান বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামের মৃত বারিক খানের ছেলে। আহতরা হলেন, নিহতের ভগ্নিপতি মোটরসাইকেল আরোহী জহুরপুর ইউনিয়নের রসিমপুর গ্রামের বাসিন্দা শওকত হোসেন (৪২) ও তার সঙ্গে থাকা সাত বছর বয়সী এক শিশু পুত্র। তবে ওই শিশুর নাম-পরিচয় জানা যায়নি। এর মধ্যে শওকতের অবস্থা গুরুতর। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার সকাল থেকেই কদমতলা এলাকায় একটি পিকআপ রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে আটটার দিকে মাগুরামুখী একটি মোটরসাইকেল ওই পিকআপকে পেছন থেকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়ার বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান।

তিনি জানান, রুহুল খান ও তার ভগ্নিপতি খাজুরার পার্শ্ববর্তী লেবুতলার এক আত্মীয়বাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে তারা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মরদেহ ও দুর্ঘটনা কবলতি যান দুটি তাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ##

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর