1. gangchiltvip@gmail.com : admin :
মণিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Gangchil TV
March 9, 2026, 6:45 am

মণিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, March 7, 2026
  • 40 সময় দেখুন

 

 

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের মণিরামপুরে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরেণ্য আলেম মুফতী রশীদ আহমদ বিন ওয়াককাস।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে সমাজ যখন নৈতিক অবক্ষয়ের মুখোমুখি, তখন ইসলামী মূল্যবোধই পারে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে। তিনি বলেন, আলেম-উলামাদের কেবল মসজিদের মেহরাবে সীমাবদ্ধ থাকলে চলবে না; দ্বীনী শিক্ষা বিস্তার ও সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

 

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। দ্বীন ও দেশ রক্ষার সংগ্রামে আলেম সমাজকে অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন ভূমিকা পালন করতে হবে।

 

মণিরামপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতী হুসাইন আহমদ বিন ওয়াককাস, মুফতী কামরুজ্জামান কাসেমী, মাওলানা হাসান আল মামুন, মাওলানা আশরাফ ইয়াসিন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা মসিহুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ, এস এম মারুফ, তালহা বিন রশীদ, বিএম মাহফুজসহ অনেকে।

 

আলোচনা সভায় বক্তারা দ্বীনী শিক্ষার প্রসার, সমাজসেবা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকল পর্যায়ের ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সমাজের সার্বিক কল্যাণ ও নৈতিক উন্নয়নের জন্য আলেম-উলামা ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

 

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর