1. gangchiltvip@gmail.com : admin :
মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করেছে বিজ্ঞান- এমপি গোলাম রছুল - Gangchil TV
June 15, 2026, 9:52 am

মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করেছে বিজ্ঞান- এমপি গোলাম রছুল

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, June 13, 2026
  • 45 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

বিজ্ঞানভিত্তিক চিন্তু ও বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। কারণ আধুনিক বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করেছে। শুক্রবার (১২ জুন) সকালে যশোরের অভয়নগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল এ কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে বর্তমান সরকার দেশব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে। শিক্ষার্থীরা যাতে ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে পরিষদের মিলনায়তনে প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন ও সেক্রেটারি মহিউল ইসলাম।

অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, অংশ নেওয়া ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় হয়েছে কম্পিউটার লিটল জুয়েল্স স্কুল এবং তৃতীয় হয়েছে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর