1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
যশোরের অভয়নগরে পুকুরে গোসল করতে নেমে ৭ রাউন্ড গুলি ও চার্জার পেল শিশুরা - Gangchil TV
August 14, 2026, 8:35 pm

যশোরের অভয়নগরে পুকুরে গোসল করতে নেমে ৭ রাউন্ড গুলি ও চার্জার পেল শিশুরা

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, June 11, 2026
  • 202 সময় দেখুন

 

প্রতিনিধি ,অভয়নগর (যশোর) 

 

যশোরের অভয়নগর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে চায়নিজ রাইফেলের ৭ রাউন্ড গুলি ও একটি চার্জার পেয়েছে দুই শিশু। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের মোস্তফা মোল্লার পুকুর থেকে এসব উদ্ধার করে পুলিশ।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই গ্রামের মোক্তাদির মোল্লা (৮) এবং ওয়াজেদ মোল্লা (১১) নামের দুই শিশু পুকুরে গোসল করছিল। গোসলের একপর্যায়ে শিশু মোক্তাদিরের পায়ের নিচে শক্ত কোনো বস্তুর অস্তিত্ব টের পায়। কৌতূহলবশত সে পানিতে ডুব দিয়ে বস্তুটি ওপরে তুলে আনে। পরে পরিবারের লোকজন সেটি দেখে অস্ত্রের চার্জার এবং গুলি বলে সন্দেহ করেন ও পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে সোনাতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে বাসুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন ঘটনাস্থল যেয়ে চায়নিজ রাইফেলের একটি চার্জারসহ ৭ রাউন্ড গুলি জব্দ করেন।

 

এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গুলি ও চার্জারটি কোথা থেকে এবং কিভাবে ওই পুকুরে এলো, তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর