1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত - Gangchil TV
September 5, 2026, 4:52 am

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Reporter name :
  • আপডেটের সময়: Friday, September 4, 2026
  • 38 সময় দেখুন

 

 

স্টাফ রির্পোটার, যশোর

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। সকাল ৭টা থেকে বেলা ১১টার মধ্যে যশোর-খুলনা ও যশোর-চুকনগর রোডে এই নিহতের ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, জেলার অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী, একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী আসিরন বিবি ও কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কে উড়োতলা নামক স্থানে গড়াই পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক আমজেদ গাজী ঘটনাস্থলে নিহত হন। এসময় গুরুতর আহত হন ওই মোটরসাইকেলের যাত্রী ও নিহত আমজেদের আত্মীয় আসিরন আহত হন। প্রথম তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে আসিরনের মৃত্যু হয়।

অপরদিকে, সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল নাম স্থানে একটি যাত্রীবিহীন বাস রোকেয়া বেগমকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। এরপর বাসটি সড়কের পাশে একটি মাদরাসার দেয়ালে আঘাত করে।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর