1. gangchiltvip@gmail.com : admin :
শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! - Gangchil TV
May 9, 2026, 3:26 pm

শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি!

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, May 9, 2026
  • 27 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে রুবেল (৩৫) নামে ছদ্মবেশী এক ধানটাকা শ্রমিকের বিরুদ্ধে কৃষকের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানের সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেল ফিরে পেতে ও চোর ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভূক্তভোগী কৃষক রুমান সরদার।

রুমান সরদার সাংবাদিকদের বলেন, গত ৩০ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মুরলী বাজার এলাকার সাত্তার মোড়লের ছেলে পরিচয়ে রুবেল নামে এক যুবককে ধানকাটা শ্রমিক হিসেবে ভাড়া করেন। এরপর তাদের বাড়িতে থেকে ধানকাটার কাজও শুরু করেন। গত শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানে যান রুমান ও রুবেল। কিছু সময় পর রুমানের কাছ থেকে চাবি নিয়ে কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় রুবেল। চুরি হওয়া সুজুকি হায়াতে মডেলের ১১৩ সিসি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বাগেরহাট- হ-১২-৬৩৫৩, ইঞ্জিন- এফ৪ই৬-৩১৭৮২৭, চেসিস- আরএমবিএল-এনএফ৪জেই-০০৯২৯২।

রুমান সরদার আরো বলেন, ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে গেছে রুবেল। ঘটনার পর তার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ করেছি। তারপরও আমার সখের মোটরসাইকেলের সন্ধান মেলেনি। মাটরসাইকেলটি ফিরে পেতে ও চোর রুবেলকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর