1. gangchiltvip@gmail.com : admin :
সাতক্ষীরায় আবাদের হাট বাজার কমিটির গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। - Gangchil TV
March 13, 2026, 11:52 am

সাতক্ষীরায় আবাদের হাট বাজার কমিটির গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন
  • আপডেটের সময়: Wednesday, January 7, 2026
  • 241 সময় দেখুন
  1. সাতক্ষীরায় আবাদের হাট বাজার কমিটির গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট বাজার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ই জানুয়ারি রাত ৮টায় আবাদের হাটে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুল গফফার। সভা সঞ্চালনা করেন জুলফিকার রহমান (সোহাগ)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, শিবপুর বিএনপির সভাপতি তাজমুজ্জামান, জনকল্যাণ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কামরুজ্জামান এবং সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক আমিমুল এহসানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. আবুল কালাম আজাদ বলেন,
“আবাদের হাট শুধু একটি বাজার নয়, এটি এই এলাকার মানুষের জীবন ও জীবিকার কেন্দ্র। একটি সুশৃঙ্খল ও শক্তিশালী বাজার কমিটি গঠনের মাধ্যমে ব্যবসায়ীদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা সম্ভব হবে। আমরা সবাই মিলে এই বাজারকে একটি আদর্শ বাজারে রূপান্তর করবো।”
তিনি আরও বলেন, নতুন কমিটি ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধান, ন্যায্যমূল্য নিশ্চিত এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি মাওলানা মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন,
“বাজার একটি সমাজের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এখানে ন্যায়, সততা ও শৃঙ্খলা বজায় থাকলে ব্যবসা যেমন বাড়বে, তেমনি মানুষের আস্থাও বৃদ্ধি পাবে। নতুন কমিটি এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে বলে আমরা আশা করি।”
শিবপুর বিএনপির সভাপতি তাজমুজ্জামান বলেন,
“আবাদের হাটের উন্নয়নের জন্য সকল ব্যবসায়ী ও রাজনৈতিক-সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে। এই কমিটি বাজারের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় ব্যবসায়ী প্রতিনিধি শামসুর রহমান ও ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ খায়েরউজ্জামানসহ আরও কয়েকজন বক্তা বাজারের অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আবাদের হাট বাজারের নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বাজারের সার্বিক উন্নয়নে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর