1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের - Gangchil TV
September 24, 2026, 9:03 pm

২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, April 26, 2026
  • 218 সময় দেখুন

পশ্চিমবঙ্গের নির্মাতা উৎসব মুখোপাধ্যায়ের খোঁজ মিলেছে। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন। আজ রোববার সকালে আচমকাই সেখানে পৌঁছান তিনি। যদিও এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি বলে দাবি তাঁর ঘনিষ্ঠজনদের। গত ২৪ দিন ধরেই নিখোঁজ ছিলেন উৎসব।উৎসবের খোঁজ মেলার খবর ইতিমধ্যে তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, আগামীকাল সোমবার দিল্লি গিয়ে স্বামীর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর। একই সঙ্গে বিষয়টি জানানো হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানাকেও। পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, পরিচালকের সন্ধান মেলার বিষয়টি ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে।আজ সকালে আনন্দপুর থানায় ডাকা হয় মৌপিয়াকে। সেখানে উপস্থিত হয়ে তিনি জানতে পারেন, পুলিশ আগেই উৎসবের অবস্থান সম্পর্কে অবগত ছিল। থানার এক আধিকারিকের ফোন থেকে ভিডিও কলে উৎসবের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তাও হয় তাঁর। মৌপিয়ার কথায়, ‘ও খুব ক্লান্ত ছিল, কথা বলার মতো অবস্থায় ছিল না। একটু ঘুমোচ্ছিল।’২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব। সেদিন তিনি একটি ব্যাংকে যাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। শেষবার স্ত্রী মৌপিয়ার সঙ্গে তাঁর কথা হয়েছিল সেদিন বেলা ২টা ২২ মিনিটে। এরপর আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। টানা ২৪ দিনের উদ্বেগের পর অবশেষে তাঁর সন্ধান মেলায় স্বস্তির নিশ্বাস ফেলেছে পরিবার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর