1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়ায় ভবন ভাড়া নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - Gangchil TV
May 7, 2026, 11:36 am

নওয়াপাড়ায় ভবন ভাড়া নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, May 7, 2026
  • 708 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্টঃ

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোঃ আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার বোয়ালমারী পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে এবং জয়েন ট্রেডিং কর্পোরেশনের মালিক ছিলেন।

 

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (০৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া পীরবাড়ি এলাকার তার নিজস্ব ৬ তলা ভবনের সামনে।  ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পীরবাড়ি এলাকার বাসিন্দা, অজ্ঞাতনামা আরও ২/৩ জন সঙ্গে নিয়ে আনিসুর রহমানের ওপর হামলা চালায়।

 

এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং চাপাতি দিয়ে ডান চোখের নিচে কোপ দিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

 

খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকা নেওয়ার পথে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর