1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, গুরুতর আহত ১ - Gangchil TV
July 12, 2026, 7:43 pm

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, গুরুতর আহত ১

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, July 12, 2026
  • 62 সময় দেখুন

 

 

 

স্টাফ রিপোর্টার

 

যশোরের অভয়নগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক মল্লিক (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় শান্ত ইসলাম (২৬) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

 

রোববার (১২ জুলাই) রাতে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া চারা বটতলা এলাকার বাচ্চু মল্লিকের ছেলে। তিনি নওয়াপাড়া গ্রুপের একজন কর্মী ছিলেন। আহত শান্ত ইসলাম শংকরপাশা গ্রামের মোশাররফ হোসেন’র ছেলে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে তারেক মল্লিক ও শান্ত ইসলাম মোটরসাইকেলে করে তাদের গন্তব্যে যাচ্ছিলেন।

 

পথিমধ্যে শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন নূরানী হাফিজিয়া মাদ্রাসা এলাকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারেক মল্লিকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শান্ত ইসলাম।

 

স্থানীয়রা আহত শান্ত ইসলামকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর