1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়ায় জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত।  - Gangchil TV
June 30, 2026, 4:35 am

নওয়াপাড়ায় জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত। 

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, April 14, 2026
  • 280 সময় দেখুন

 

 

মোঃ রিফাত হোসেন, নওয়াপাড়া পৌরসভা

 

যশোরের অভয়নগর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখা উদ্যোগে রুকন সমাবেশ স্থানীয় এইচ এম কমিউনিটি সেন্টারে গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সেক্রেটারি এস.এম. মহিউল ইসলাম এবং পরিচালনা করেন হাফেজ আবদুল করিম।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সেক্রেটারি অধ্যাঃ মাওঃ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌর আমীর মাওলানা আলতাফ হুসাইন, শুভরাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সেক্রেটারি জনাব শরীফ বেলাল হোসেন, উলামা সভাপতি মাওঃ ওয়ালিউল্লাহ বরকতি, শ্রমিক কল্যাণ বিভাগের সেক্রেটারি মোঃ ইউনুস আকন্জি সহ উপজেলার সকল রুকণরা।

 

উক্ত সমাবেশে সদস্যরা বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর