1. gangchiltvip@gmail.com : admin :
‎দিঘলিয়ায় ছিনতাই ও হত্যা মামলার আসামি আঃ রহমান গ্রেফতার, নগদ টাকা ও অস্ত্র উদ্ধার - Gangchil TV
April 15, 2026, 5:59 pm

‎দিঘলিয়ায় ছিনতাই ও হত্যা মামলার আসামি আঃ রহমান গ্রেফতার, নগদ টাকা ও অস্ত্র উদ্ধার

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, April 15, 2026
  • 12 সময় দেখুন

 

মোল্লা ইকবাল হুসাইন,

‎ দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:

‎খুলনার দিঘলিয়ায় ছিনতাই ও হত্যা মামলার পলাতক আসামি আঃ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার স্বীকারোক্তির ভিত্তিতে নগদ টাকা ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল পিরোজপুর থেকে দেয়াড়া কলোনী নিবাসী মৃত আঃ জলিল ব্যাপারীর পুত্র আঃ রহমানকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তার মা সোনাবান ওরফে লাকী বেগমের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া অন্যত্র লুকিয়ে রাখা একটি একনলা বন্দুক, একটি গুলির খোসা ও একটি গামছা উদ্ধার করা হয়েছে।

‎দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তির ভিত্তিতে বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হলেও অন্য কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, গত সোমবার বিকাল ৪টার দিকে আসামিকে দিঘলিয়া থানায় আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

‎তিনি বলেন, ছিনতাই ও হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎উল্লেখ্য, গত ২৬ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দেয়াড়া খেয়াঘাট বাজারের দোকানদার তাহিদুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্টিমারঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুট পাট গুদামের পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে সাগর (২৬) নামে এক ছিনতাইকারী নিহত হয়। অন্যরা নগদ প্রায় ৫ লাখ টাকা ও একাধিক মোবাইলসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি ছিনতাই ও হত্যা মামলা দায়ের করা হয়।

‎স্থানীয় একটি সূত্র জানায়, ঘটনায় জড়িত অস্ত্র ও ছিনতাই হওয়া টাকার আংশিক উদ্ধার হলেও বাকি আসামি ও অর্থ এখনও উদ্ধার হয়নি। এছাড়া পর্দার আড়ালে থাকা সম্ভাব্য পৃষ্ঠপোষকদের বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর