1. gangchiltvip@gmail.com : admin :
চিৎকার করলে গুলির হুমকি,লোহাগড়ার সেই গরু চুরির মূলহোতা রবিউল গ্রেফতার।  - Gangchil TV
April 20, 2026, 11:46 am

চিৎকার করলে গুলির হুমকি,লোহাগড়ার সেই গরু চুরির মূলহোতা রবিউল গ্রেফতার। 

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, April 19, 2026
  • 72 সময় দেখুন

 

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

 

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের গোপাল দত্তর বাড়িতে চাঞ্চল্যকর গরু চুরি মামলার মূলহোতা সারুলিয়া গ্রামের ইউছুব শরিফের ছেলে রবিউল শরীফকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (১৮ এপ্রিল) নড়াইল সদর উপজেলার সীমাখালী এলাকার শেখ রাসেল সেতুর পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়,শনিবার সন্ধায় গোপন সংবাদ পেয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এবং লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও গরু চুরির মামলা তদন্তকারী কর্মকর্তা তারেক তালুকদার ও সঙ্গীয় ফোর্স এর যৌথ অভিযানে গরু চুরি মামলার মূলহোতা রবিউল শরীফকে গ্রেফতার করা হয়। চুরির মামলা রুজু হবার পর গ্রেফতারকৃত আসামি রবিউল শরীফ কৌশলে নড়াইলে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো বলে জানায় পুলিশ।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন,গরু চুরির মামলায় আসামী রবিউল শরীফকে গ্রেফতার করা হয়েছে।আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

উল্লেখ্য, গত শনিবার (১৪ মার্চ) রাত ১১ টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের মৃত গুরুদাস দত্তের ছেলে গোপাল দত্তর বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকারের শব্দে গ্রামের একজন মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী চোরচক্রকে ধাওয়া দেয়। এ সময় চোরের দল পালিয়ে গেলেও গ্রামবাসী একটি গরু উদ্ধার করে।

 

পরে গোয়াল ঘরে চুরির সময়ের সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোয়ালঘর থেকে গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। সেই মুহুর্তে বাড়ির লোকজন চিৎকার চেচামেচি করলে তাদেরকে গুলি করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে চোরচক্রের সদস্যরা। পরে (১৭ মার্চ) রফিকুল ইসলামকে (৩৭) আটকের পর থানায় মামলা হয়। এরপর পুলিশ মামলায় আরেক আসামি মামুন শেখকে (২৬) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর