1. gangchiltvip@gmail.com : admin :
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহৎ কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত - Gangchil TV
April 22, 2026, 2:36 pm

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহৎ কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, April 22, 2026
  • 39 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট:

যশোরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে এক বৃহৎ কর্মী কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মীদের দক্ষতা বৃদ্ধি, বীমা খাতের আধুনিক ধারণা প্রদান এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–এর চেয়ারম্যান মোস্তফা কামরুল সোবহান। তিনি তার বক্তব্যে বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনবলই একটি প্রতিষ্ঠানের মূল শক্তি। কর্মীদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে সোনালী লাইফ গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক শেখ ডেএনিএ্যাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) গোলাম মোস্তফা, অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) অনুপম দাস এবং এএমডি ও প্রশিক্ষক সাহিল রহমান। তারা বীমা খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং কর্মীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এছাড়াও খুলনা ডিভিশনের বিভিন্ন জেলা থেকে আগত ১১ জন ব্রাঞ্চ ম্যানেজার কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

কর্মশালাটি যশোর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মফিজুর রহমান–এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলার ব্রাঞ্চ ম্যানেজার তারিকুল ইসলাম এবং ঝিনাইদহ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নাজমুস সাকিব। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৬০০ জন কর্মকর্তা ও কর্মীর অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ সেশন, দিকনির্দেশনামূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে কর্মীদের পেশাগত সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিকেল তিনটার দিকে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর