1. gangchiltvip@gmail.com : admin :
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে অভয়নগরে মানববন্ধন - Gangchil TV
May 11, 2026, 12:14 pm

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে অভয়নগরে মানববন্ধন

Reporter name :
  • আপডেটের সময়: Monday, May 11, 2026
  • 45 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

 

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, দালালচক্র নির্মূল এবং হয়রানিমূলকভাবে রিপ্রেজেনটেটিভদের ধরে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

মানববন্ধনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন Eskayef Pharmaceuticals-এর প্রতিনিধি মোঃ আশিকুর রহমান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন Orion Pharma-এর প্রতিনিধি ও ফারিয়ার সভাপতি মোঃ এনামুল হক।

 

এ সময় বক্তব্য রাখেন Bio Pharma-এর প্রতিনিধি আমিনুর রহমান, Radiant Pharmaceuticals-এর প্রতিনিধি প্রিয়ম হাসান, OSL Pharma-এর প্রতিনিধি শামীম হোসাইন, Alien Pharma-এর প্রতিনিধি নাজমুল হোসেন, Beximco Pharmaceuticals-এর প্রতিনিধি আরিফুর রহমান, ACME Laboratories-এর প্রতিনিধি ও ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদ এবং তুহিন ফার্মেসির স্বত্বাধিকারী তুহিন।

 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম সবুজ (জজকোর্ট, যশোর), Nipro JMI Pharma-এর প্রতিনিধি জসীমউদ্দিন, Concepta Pharmaceuticals-এর প্রতিনিধি মাহমুদুল ইসলাম, Square Pharmaceuticals-এর প্রতিনিধি আল-আমিনসহ অন্তত শতাধিক বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি, ফার্মেসির মালিক ও কর্মচারীরা।

 

বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ হলেও বিভিন্ন সময় দালালচক্রের দৌরাত্ম্য ও প্রশাসনিক হয়রানির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিরীহ প্রতিনিধিদের হয়রানি বন্ধের দাবি জানান তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর