1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে ভূমি সেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত - Gangchil TV
May 19, 2026, 8:57 am

অভয়নগরে ভূমি সেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, May 19, 2026
  • 28 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্টঃ

যশোরের অভয়নগর উপজেলা-তে ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু।

 

সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ, নামজারি, খতিয়ান, অনলাইন ভূমি সেবা ও হয়রানি এড়ানোর বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, জামায়াতে ইসলামীর অভয়নগর শাখার আমীর সরদার শরীফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করীম মোল্লা, অভয়নগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ জাহীদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহীদ মাসুদ তাজ, এছাড়াও উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও নওয়াপাড়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

সভাটি সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু। আলোচনাসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্যেদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর