1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ - Gangchil TV
June 9, 2026, 8:39 pm

অভয়নগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, June 9, 2026
  • 34 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের আয়োজনে অভয়নগর উপজেলায় দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতা এবং দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমীন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস, সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্সসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ।

দুর্নীতিবিরোধী সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের ১০ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন। অংশ নেওয়া অপর দুই দল নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের শিক্ষার্থীদের সনদপত্রসহ সান্তনা পুরস্কার দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর