1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
সংবাদ সংগ্রহে দুর্ঘটনা: গাঙচিলের সাংবাদিক মো. রিফাত হোসেনের অস্ত্রোপচারের সম্ভাবনা - Gangchil TV
August 15, 2026, 11:18 pm

সংবাদ সংগ্রহে দুর্ঘটনা: গাঙচিলের সাংবাদিক মো. রিফাত হোসেনের অস্ত্রোপচারের সম্ভাবনা

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, June 13, 2026
  • 224 সময় দেখুন

ডেস্ক রিপোর্টঃ

 

গত জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মোঃ রিফাত হোসেন—যিনি গাঙচিল–এর সাংবাদিক। দুর্ঘটনার পর দ্রুত তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান।

 

তবে দীর্ঘদিন বেডরেস্টে থাকার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তিনি যশোর ও ঢাকার বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা–নিরীক্ষায় জানা যায়, দুর্ঘটনায় তাঁর পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে ঢাকার চিকিৎসকেরা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

 

গতকাল রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হন রিফাত। আজ ঢাকায় অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ শেষে অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তাঁর ভাই।

 

এদিকে রিফাত হোসেনের দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে গাঙচিল–এর পরিবারের পক্ষ থেকেও তাঁর সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর