1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত - Gangchil TV
August 15, 2026, 11:18 pm

অভয়নগরে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, June 17, 2026
  • 173 সময় দেখুন
0-4024x1784-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:0;

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে যশোরের অভয়নগরে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) সমরেন বিশ্বাস, পার্টনার প্রকল্প যশোর অঞ্চলের এসএমও শেখ সাজ্জাদ হোসেন, যশোর অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মো. হাসান আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রজব আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, যশোর জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি শাহ জালাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা খানম।

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা তৈরি করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিক পর্যায়ে উন্নীত করা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও এবং জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, পিএফএস ও ননপিএফএস কৃষক-কৃষাণীসহ মোট ১১০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এছাড়া ৬টি স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর