1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
সামাজিক যোগাযোগমাধ্যমে অভয়নগরের জনিকে নিয়ে ভুয়া আইডি থেকে বিপত্তিকর পোস্ট, তোলপাড় - Gangchil TV
August 15, 2026, 11:18 pm

সামাজিক যোগাযোগমাধ্যমে অভয়নগরের জনিকে নিয়ে ভুয়া আইডি থেকে বিপত্তিকর পোস্ট, তোলপাড়

Reporter name :
  • আপডেটের সময়: Monday, June 29, 2026
  • 243 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট:

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অভয়নগরের জনি নামে পরিচিত আসাদুজ্জামান জনিকে নিয়ে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে বিপত্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে পড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

‘জোছনা বেগম’ নামের ওই ফেসবুক আইডিটি কে বা কারা পরিচালনা করছে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে অভিযোগ উঠেছে, ওই আইডি ব্যবহার করে পরিকল্পিতভাবে আসাদুজ্জামান জনির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

 

এ বিষয়ে জনি বলেন, “জোছনা বেগম নামে কাউকে আমি চিনি না। একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সম্মানহানির চেষ্টা করছে।”

 

অভিযোগ রয়েছে, নিজেকে মাননীয় স্পিকারের আত্মীয় দাবি করে মামা-চাচাদের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি আদালতের বিচারক ও আইনজীবী বলেও পরিচয় দেওয়া হয়।

 

এছাড়াও সংশ্লিষ্ট আইডির তথাকথিত পরিচালকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও উঠেছে।

 

এদিকে সচেতন মহলের ধারণা, রাজনৈতিকভাবে জনিকে দমন করতে ব্যর্থ হয়ে এখন নারী কেলেঙ্কারির মাধ্যমে তার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

 

জনি আরও জানান, খুব দ্রুতই তিনি ওই ভুয়া আইডির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন এবং সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর