নিখোঁজ সংবাদ
অভয়নগরে ৯ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার
যশোরের অভয়নগর উপজেলার খলিশাগড়া গ্রামের মো. আব্দুল্লাহ বাকি (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে স্থানীয় জামিয়া কারিমিয়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ অনুযায়ী, ৪ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের সঙ্গে গোসলের উদ্দেশ্যে যাওয়ার পর থেকে আব্দুল্লাহ বাকি নিখোঁজ রয়েছে। পরে পরিবারের সদস্যরা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ শিশুর পরিচয়:
নাম: মো. আব্দুল্লাহ বাকি (৯)
পিতা: আব্দুল আহাদ
মাতা: শারমিন আক্তার
গ্রাম: খলিশাগড়া
থানা: অভয়নগর
জেলা: যশোর
শারীরিক বর্ণনা:
উচ্চতা: প্রায় ৩ ফুট ৬ ইঞ্চি
গায়ের রং: শ্যামলা
গঠন: মাঝারি
মুখমণ্ডল: গোলাকার
বিশেষ চিহ্ন: কোনো বিশেষ চিহ্ন নেই
শিশুটির সন্ধান পেলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
জসিম আহমেদ
মোবাইল: ০১৯৮৪৪-৮৬৩৫৮৫