1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম, স্বেচ্ছাসেবী নিয়োগের আবেদন আহ্বান - Gangchil TV
October 1, 2026, 5:03 am

অভয়নগরে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম, স্বেচ্ছাসেবী নিয়োগের আবেদন আহ্বান

শেখ আলী আকবার, নিজস্ব সংবাদদাতা।
  • আপডেটের সময়: Thursday, July 23, 2026
  • 727 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

সারাদেশের মতো যশোরের অভয়নগর উপজেলাতেও আগামী ১ আগস্ট ২০২৬ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রমে প্রথমবারের মতো ট্যাবের মাধ্যমে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।

 

এ লক্ষ্যে দুই ধরনের স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে—

 

তথ্য সংগ্রহকারী (Enumerator)

 

সুপারভাইজার

 

 

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি (যদি থাকে) সংযুক্ত করে উপজেলা সমাজসেবা কার্যালয়, অভয়নগর, যশোরে জমা দিতে হবে।

 

আবেদন ফরম উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এছাড়া কার্যালয়ের ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করা যাবে।

 

আবেদন গ্রহণের সময় ২৩ জুলাই ২০২৬ থেকে ২৬ জুলাই ২০২৬ দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। অফিস চলাকালীন সময়ে আবেদন জমা দেওয়া যাবে। আবেদন চলাকালে শুক্রবার ও শনিবারও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সরকার নির্ধারিত সম্মানী প্রদান করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর