1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  3. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বল্লী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Gangchil TV
July 27, 2026, 9:37 pm

বল্লী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  মোঃ ইকবাল হোসেন,সাতক্ষীরা প্রতিনিধি
  • আপডেটের সময়: Monday, July 27, 2026
  • 14 সময় দেখুন

 

 

 

 

সাতক্ষীরার বল্লীতে বল্লী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ হাসান এবং বল্লী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মিজানুর রহমান পিকলু। এছাড়াও উপস্থিত ছিলেন বল্লী নতুন বাজার কমিটির সভাপতি ডা. অলিউর রহমান, মোঃ খালিদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

উদ্বোধনী ম্যাচে মুকুন্দপুর ইমাজিং ক্লাব ও ঘরচালা ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর টাইব্রেকারে ঘরচালা ফুটবল একাদশ জয়লাভ করে টুর্নামেন্টের শুভ সূচনা করে।

ম্যাচ পরিচালনা করেন নাজমুল হুদা, আকাশ বিশ্বাস ও সাইদুর রহমান, যারা সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। খেলায় ধারাভাষ্য প্রদান করেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের ধারাভাষ্যকার ইকবাল হোসেন ও নাফিজ।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের বাকি খেলাগুলোতেও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি প্রত্যাশা করছেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর