1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অসুস্থ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুস্থ হয়ে ওঠা আরও কত বাকি? - Gangchil TV
October 1, 2026, 5:04 am

অসুস্থ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুস্থ হয়ে ওঠা আরও কত বাকি?

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, August 6, 2026
  • 186 সময় দেখুন

 

 

জুলাইয়ের শুরুতে টানা বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র ভিডিও ও লাইভের মাধ্যমে তুলে ধরেছিল গাঙচিল। তখন মনে হয়েছিল, বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসবে এবং দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু সময় গড়িয়েছে, বাস্তবতা বদলায়নি।

 

বুধবার দুপুরের পর শুরু হওয়া বৃষ্টিই আবারও প্রমাণ করল—স্বাস্থ্য কমপ্লেক্সটি এখনও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত নয়। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই হাসপাতাল প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়। যেখানে মানুষ সুস্থ হতে আসে, সেই হাসপাতালই যেন নিজেই অসুস্থ হয়ে পড়ে।

 

চাইলেই স্থানীয় বাসিন্দা, রোগী কিংবা স্বজনদের বক্তব্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করা যেত। তারা নিশ্চয়ই জলাবদ্ধতা, ভোগান্তি এবং জোড়াতালির উন্নয়ন নিয়েই কথা বলতেন। কিন্তু আজ আর সেই বক্তব্য নয়—দৃশ্যই যেন সব কথা বলে দিচ্ছে।

 

প্রশ্ন একটাই—অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কবে সত্যিকার অর্থে সুস্থ হয়ে উঠবে? নাকি প্রতিটি বর্ষাতেই একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখতে হবে?

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর